কু সন্তান

 কু সন্তান 


মোর প্রথম কান্নার দিনে-হেসেছিল

যে নারী,সে নারী মোর গর্ভধারিনী মা।

সে কান্না অমৃত দান করে,বলেছিল -

তাঁর মাতৃত্বের হাসি, ব্যর্থ করিস না।


যখন অবহেলায়,কাঁদে তাঁর প্রাণ।

বৃদ্ধাশ্রমে,বদ্ধ ঘরে,একেলা বিষাদে।

দশমাস দশদিনে  জন্মিলে সন্তান-

গৃহজনের সাদৃশ্য দেখিত বিবাদে।


মায়ের ক্রন্দন শুনে হাসে যে সন্তান।

নরকেও যে হবে না ঠাঁই অর্বাচীন।

বৃদ্ধাশ্রমে পিতামাতা জীবন কাটান।

ওরে মূর্খ ভেবে দেখো,সম্মুখে দূর্দিন।


সামনের পথ করো সুগম সুঠাম।

প্রিয়জনে ভালোবাসো,খবর আগাম।


Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত