বধু হে
বধু হে
তোর পিপাসায় যমুনা নদী
শুকনো বালুচর।
তোরে দেবো শাঁখা সিঁদুর
তুই কি আমার পর?
তোর আগুনে কলঙ্ক আমার
পুড়ে হলো ছাই।
সুখের সাগর বহিছে বুকে
ভয়ের কিছু নাই।
তুই যে আমার সূর্য- শিখা
আঁধার রাতের আলো।
তোরে দেব ভোরের শিশির
মুছিয়ে দেবো কালো।
তোরে নিয়ে ঘুরবো বিদেশ
সাত সাগরের পার।
তোরে দেবো মিঠে রোদ
দেবো ফুলের হার।
ফাগুন মাসে পলাশ দেবো
মিষ্টি প্রেমের ফাঁদ।
জোছনা এনে ভরে দেবো
ওরে আমার চাঁদ ।
মেঘলা আকাশ বৃষ্টিবেলা
ভিজবো সারাদিন।
অশ্র জলে ভিজলে পরে
বুঝবে না আলাদিন।
Comments
Post a Comment