কি হবে গো কাশফুল

কি হবে গো কাশফুল?

দেবপ্রসাদ জানা

১১.৯.২০২১


কি হবে গো কাশফুল?

তাও জানো না তোমরা?

শরৎ নাকি মাথায় পরে ঘুরবে।

পুজোর সময় তার ভারি মজা।

সাদা সাদা তুলোর মতো মেঘ

আর তার সঙ্গে মাঠে পাশে 

কাশফুলের সারি।

তাতে শরতের বয়ে গেছে ভারি।

কাশফুল ! 

তার কোন রূপ নেই।

গন্ধ নেই,রঙ নেই,

তার কোনো ঢং নেই।

ভারি সাদা সিধা।

বোকার মতো মাথা দোলায় 

বাতাসের সাথে।

কাশফুল ! 

মায়ের পায়ে স্থান নেই।

তবুও সে আসে মায়ের পায়ে পায়ে।

শরতের গায়ে গায়ে।

নাই বা লাগুক কাজে।

তাতে কি?

Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত

অশ্বত্থামা