কথা বলেনি

 কথা বলেনি


কথা না বলা কথারা দাঁড়িয়ে ভাবছে

কে আগে বলবে তার,প্রাণের কথাটা।

একটা দৃষ্টি তাকিয়ে থেকেই বলেছে।

ভালোবাসার কথাটা,মনের ব্যথাটা।


প্রতিজ্ঞার কথা কেউ বলেনি সোহাগে।

দৃষ্টির সাথে দৃষ্টির কথা হয়েছিল।

কোন হৃদয়ের কথা,বলেনি আবেগে।

শুধু মনের গভীর স্বপ্ন এঁকেছিল।


না,কেউ কারো সঙ্গে,ঘনিষ্ঠ হয়নি।

বসেনি নন্দন লেকে,হাতে হাত দিয়ে।

স্পর্শের অনুভবও, দুজনে নেয়নি।

ভালোবাসা এসেছিল,শুধু দৃষ্টি দিয়ে।


ভালোবাসা এসেছিল,শুধু ভরসায়।

চোখের তারায়,আর লেখা কবিতায়।



Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত