শেষবেলা

 শেষবেলা

দেবপ্রসাদ জানা


জলন্ত সূর্যের দেশে সূর্যাস্তের কালে 

গোধূলির রাঙা আলো শরমে গরমে

সুন্দর দক্ষিণা বায়ু দিকপ্রান্ত-ভালে 

দক্ষিণা বাতাস বয়,বিচিত্র আরামে?


বায়ুর নিঃশ্বাস লাগে,কান্তার পরবে।

প্রদীপ্ত প্রবাহ তার,বেলাশেষে ধায়।

শান্ত মহিমায় বায়ু, পল্লবে পল্লবে।

অস্তরাগে বসন্তের,সন্ধ্যাকাশ ছায়। 


ওগো ক্লান্ত দিবাকর,তব অস্ত রাগে।

শেষ রশ্মি বিদায়ের,ব্যথিত চুম্বন।

মর্তে হেথা বনানীর,গায়ে দোলা লাগে। 

সে এক বিচিত্র দৃশ্য,তরু আলিঙ্গন ।


ঘন মেঘে বাতাসেরা,উন্মন অধীর।

উদাস সন্ধ্যায় আজ,বিজলী অস্থির।


Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত