বেদনাহত

 বেদনাহত

দেবপ্রসাদ জানা


ঝুল বারান্দায় তারে দেখিবারে চাই।

খোলাচুলে ভেজাচুলে দেখিবে দাঁড়িয়ে।

হৃদয় মাঝারে,তারে দেখিবারে পাই।

পথ চেয়ে থাকি সেই পথটা হারিয়ে।


মোহ-মেঘ তারে কেন দেখিতে দেয় না,

অন্ধ করে রাখে মোরে সারাদিন ওরে।

স্বপন মাঝারে তারে দেখিতে চাই না।

চিরদিন শুধু দেখে গেছি,স্বপ্নে তারে।


ক্ষণিকের আলো ঢেলে,আঁখির পলকে।

হারায়েছি সদা, ভয়ে মুদিয়াছি আঁখি।

মেটে নাই মোর সাধ দেখেছি ক্ষনিকে।

পলক পড়িতে দেখি বেঁধে দিল রাখি।


হৃদয় না জুড়াইল হাসিল চকিতে।

ওরে এ বেদনা আমি না পারি সহিতে।


Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র