আবেগ

 আবেগ

দেবপ্রসাদ জানা


না কুম্ভীরাশ্রু নয়, সৌমেনের -

আমি বুঝেছি,এ জমানো ভাবাবেগ,

ভালোবাসার গ্রন্থিতে এতদিন জমেছিল বেদনা।

যা আজ অশ্রু হয়ে বেরিয়ে এল -সভা মাঝে।

যা পাহাড়বেষ্টিত জীবনের অভ্যন্তরে-

বিন্দু বিন্দু করে জমা হচ্ছিল,

মনের শীতলতায় হিমশৈলে রূপান্তরিত হয়েছিল।

আজ মনের উষ্ণতায় গলে গেছে।

অশ্রু সজল চোখের গভীরে দেখেছি ভালোবাসা।

বন্ধুর প্রতি, বন্ধুর মায়ের প্রতি।

মৃত্যুর আগে পরে,অজান্তেই এই আন্তরিকতা -

জন্মেছিল মনে,মনের উষ্ণতায় বাষ্পীভূত হয়ে,

জমা হচ্ছিল হৃদয় ভাণ্ডে।

হ্যাঁ জন্ম আর মৃত্যু দুটোই বাস্তব,

যে জন্মেছে তার মৃত্যু অনিবার্য।

সকলেই এই পথ ধরে, 

একদিন মহাপ্রস্থান করতে হবে। 

ধর্মরাজ যুধিষ্ঠির তাকেও -

ওই মহাপ্রলয়ের অবসানে,

প্রস্থান করতে হয়েছিল।

সবই সত্য,সবই বাস্তব।

তবুও মানুষ,

তার প্রিয়জনের মৃত্যুকে হাসি মুখে,

মেনে নিতে পারেনি।

হয়তো মনের কোনো এক কোণে,

জমে থাকা ভালোবাসার মৃদু বাতাস নিম্নচাপ

তৈরী করছিল এতদিন।

আজ ঝড় হয়ে উড়িয়ে নিল সব।


Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত

অশ্বত্থামা