বন্দিনীর কথা

 বন্দিনীর কথা

দেবপ্রসাদ জানা


একখানি ঝড় চাই, কালবৈশাখীর।

আয়লা বা আমফান মহাকাল যথা।

মৌনা,বাক্যহীনা মূক  স্তব্ধ বক্ষটির-

বিড়ম্বিতা হেথা এক, বন্দিনীর কথা।


উদাসীন সন্ধ্যা আজ অস্তাচল গামি।

অন্তঃস্থিত বিষ পাপ, মৌনতার তাপ।

একান্তে মিনতি করি,বৈশাখীরে আমি।

শেষ হোক হিংসা ক্ষোভ,সাঙ্গ হোক পাপ।


কর্ম,কোলাহল হোক অবসান তবে।

জ্বালা যন্ত্রণার গৃহ,উড়ে যাক ঝড়ে।

এমনি সন্ধ্যার ভীড়ে,তারা পড়ে রবে। 

গোধূলি সন্ত্রাসে ঝড়ে,মুছে দিক তারে।


নিঃশব্দ নীরবে তারে করি নিমন্ত্রণে।

অকারণে প্রাণ সবে, দিয়ো একবার।

মুক্তি লবে বন্দী আত্মা-সুন্দর স্বপনে। 

প্রয়োজনে নিঃশ্বাসের শেষ প্রতিকার।


এমন বৈশাখী চাই,কালো আচরণ।

পুষ্পবৃক্ষ-বিকাশের,আসু প্রয়োজন।


Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত

অশ্বত্থামা