আবার মৃত্যু

 আবার মৃত্যু 



ধনুকের ছিলা টেনে,ধরে আছে বিধি।

মণিকর্ণিকার ঘাটে সাজানো চিতায়-

আগুন দিয়েছে যম, মৃত্যু প্রতিনিধি।

জীবন আর মায়ার,সংমিশ্রন হায়।


দুচোখে নীল বিষের ছোবল জ্বালায়,

পাণ্ডুবর্ণ দেহটায়, রাগ মালকোষ।

স্বপ্নডিঙা ভাসে,মাঝ নদীর দোলায়।

ঈশানী ঝড়ের তীব্র,আঘাতে অঘোষ।


সদা থাকি ভয়েভয়ে,মৃত্যু পাহারায়।

কেউ জ্বেলে আছে চিতা,খুঁড়েছে কবর।

যেন আগুনের শীত,লাগিয়াছে গায়।

থর থর কাঁপে শুনে মরণ খবর।


ফিস ফিস করে ডাকে বাতাস আবার।

আলফা ডেল্টা গেল,ওমিক্রন ছাড়।


Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

সমসাময়িক