পপকর্ন

 পপকর্ন 

দেবপ্রসাদ জানা


শব্দ করো না সামনে ডলফিন-

চিৎকার করো না মাছেরা ভয় পাবে।

তাকিয়ে থাকো ডলফিন দেখতে পাবে।  

আহাঃ শব্দ করো না পালিয়ে যাবে ডলফিন।

ওরা বড় শান্ত।

ওরা উদ্ভ্রান্ত।

এত নৌকা এত ভীড়।

চিৎকার করো না ওরা তোমাকে দেখতে আসবে।

তোমরা যে অদ্ভুত জীব।

ওই যে দেখছ পরিযায়ী পাখি।

ওদের পপকর্ন দাও, ওরা আসবে।

তোমাদের দেখবে আর ওড়ে যাবে।

ওরা যে বড় গরীব। যাযাবর।

ঘুরে ঘুরে খাবারের খোঁজে দেশ বিদেশ ঘোরে।

ওদের ঘর নেই 

সোনা রুপা সম্পদ কিছু নেই 

তবুও ওরা বাঁচে।

ঘুরে ঘুরে বাঁচে।

ওরা গলায় মালা পরে না।

ওরা বলে না, 

সারা জীবন ভাত কাপড়ের দায়িত্ব নিলাম

তবুও ওদের বাচ্ছা হয়।

রাস্তায় জন্মায় রাস্তায় মরে যায়।

ছোটন তুমিও দেখো, ঘুমিয়ে পড়ো না।

ওদের বাচ্ছারা সময়ে খায় না।

ওদের বাচ্ছা সময়ে ঘুমায় না।

তবুও ওরা বাঁচে। 

তোমার দেওয়া পপকর্ন ওরা খায়।

জলের ওপর বসে আবার উড়ে যায়।

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত