অন্ধকার

 অন্ধকার 


যত অন্ধকার আছে, মারণ ঘাতক।

যত পাপ আছে রাখা,দিয়ে যাও মোরে।

অন্ধকারে ডেকে যাক,শৃগাল পেচক।

তবে আমি,আমি রব, সবার নজরে।


একটা বোঝাপড়াও দরকার ছিল।

আলো অন্ধকার মিলে,লুকোচুরি খেলা।

যে সুখের আঙিনায়,দুঃখ ঢেলে দিল।

তার কাছে বসে কেন,থাকি সারাবেলা?


ধুসর চোখের দৃষ্টি,মেলে দিয়ে দেখি।

ছিল যারা আপনার তারা গেছে সরে।

অন্ধকারের দানব,তাড়িয়েছে নাকি।

সুখের আলোয় তারা,সব ছিল ঘরে।


অনেক স্মৃতি হাতড়ে,পেয়ে ছিনু পথ।

শেষখেয়া পার হলে,পুরে মনোরথ।


Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত