ছন্দেছড়া ছানাবড়া
ছন্দেছড়া ছানাবড়া
অশ্রু-নদে বাঁধ ভেঙেছে,
চোখ ছাপিয়ে জল আসে।
পাতায় ছাওয়া কুঁড়েঘরে
ভালোবাসার ফুল ভাসে।
হৃদয়-ঝিনুক আলগা করে
মুক্তো খুঁজে আয় দেখি।
কার হৃদয়ে শুভ্র মতি
কত খুঁজে পাস দেখি।
ঝিনুক খোলা মনের কোনে
খোঁচা মারে মুক্তোকণা।
কুড়িয়ে নেবে ওপার বধূ
মুক্তো বিহীন মুক্ত মনা।
অশ্রু নদীর নোনাজলে
টুপটুপিয়ে পড়েছে নিড়ে।
সুখ সাগর যে শুকিয়ে গেছে
চোখে ভাসে বৃষ্টি কিরে?
অশ্রুনদে জাহাজখানি
থামবে এসে মনবন্দরে।
তোমার নামে বন্দর খুলে
রাখবো আমি অন্তরে।
Comments
Post a Comment