ট্রেন

 ট্রেন

দেবপ্রসাদ জানা


রাতভর ট্রেন ছুটে চলেছে বিরামহীন।

জগন্নাথ দেবের উদ্দেশ্য - 

শহর,গ্রাম, নগর হারিয়ে যাচ্ছে নিমিষে।

বাতাসের সাথে পাল্লা দিয়ে,

বাতাসের বুক চিরে,

ষ্টেশন গুলোকে ভেঙচি কেটে-

ধুলো উড়িয়ে-

ষ্টেশন মাস্টারকে সাবধান করে দিয়ে।

সবুজ হলুদ সিগন্যাল পেরিয়ে-ছুটে চলে।

ছোটো ছোটো ষ্টেশনগুলো অপেক্ষায় থাকে,

নারে থামব না এখানে, 

তুই বড় ছোটো।

দম্ভপূর্ণ বক্তব্যে হুইসেল দিয়ে-

ঝিক্ ঝিক্ ঝিক্ ঝিক্।

ঘুমের নেশা লাগে। সাড়ে নটা বাজে।

ট্রেনের কামরায় ক্ষিদের জ্বালা।

যেন অনন্তকাল খেতে পায়নি কেউ,

সব ক্ষিদে ট্রেনে। 

কেউ কেউ আপারবাথে।

ঘড় ঘড় ঘড় ঘড় নাক ডাকার শব্দেভয়ে।

রাতের বেলা খুঁজি নতুন দিক,

নতুন সিট,লাফ দিয়ে 

হোঁচট খেয়ে বলি,ঠিক আছি।

রাত দুটো বাজে এখন-

চা এএএএএএ 

গম্ভীর গলায় হাঁক দিল চা ওয়ালা।

ঘুম ছুটে গেল, একটা ডিম ওলা -

চাই ডিম, সেদ্ধডিম। 

ফেরিওয়ালা বাড়ছে, এক একজনের 

ঘুমও ভাঙছে।

জয় জগন্নাথ অঅঅঅ


Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত