তুমি

 তুমি

দেবপ্রসাদ জানা


তোমার চোখের আগুনে,

তোমার ভালোবাসার ফাগুনে,

ফুল ঝরার শব্দ শুনতে পাই।

তোমার সাথে পথ চলার আনন্দ,

তোমার শরীরে জড়িয়ে থাকা মোহ,

ভালোবাসার সন্ধিতে,একদিন -

করতলে চাঁদ রেখে নিবিড় ঘুম দেবো।

তোমার সঙ্গে যদি দেখা না হত,

আমি ব্যথা অনুভব করতাম না।

তোমার মধুর ভালবাসা -

তোমার নির্মল প্রেম।

তোমাকে পেয়ে হারানোর ব্যথায়,

আমি হতাশায় হারাতাম না।

যদি তোমার সঙ্গে সম্পর্ক না করতাম,

জানতাম না, আনন্দ কি?

জানতাম না,উষ্ণ উপহারে ভরা ছন্দময় পদ কি?

তোমার চোখের আগুনে পোড়া, দিনরাত্রি 

মৃত্যুর নিঃশব্দ আগমন ও আজ মধুর লাগে।


Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত