6 year

> সেবা, মমতা ও করুণার প্রতিমূর্তি - সেবিকা করুণারাণী ধল দাস
> ৬ষষ্ঠ  মৃত্যুবার্ষিকীতে আমার ও পরিবারের বিনম্র শ্রদ্ধাঞ্জলি

জল স্থল নভস্থল সকলি অমল।
ফুটেছে কমল কাশ গ্রহ তারাদল।
তুমি নেই পাশে আজ জীবন অচল।

অর্ধ জাগরিত অর্ধ জড়িত তন্দ্রায়।
ছয়টি বছর কাটে যে বিনা নিদ্রায়।
তুমি হীন ঘরে বাস কোন্ সুখ তায়।

গোলাপি শাড়ির সাথে সেবার ব্যাগ।
জেনেছি তোমার সে স্বার্থহীন ত্যাগ।

ছুটে যেতে হাসপাতালে সকাল সকাল।
করুণা নামের স্বার্থকতা রেখেছ বহাল।

অপরের ব্যথায় কাঁদতে তুমি গোপনে।
কত মায়ের কোলে তুলে দিলে সন্তানে।
কত রোগীর হাসি এনে দিলে জীবনে।

তুমি সেবিকা, ঘরের লক্ষ্মী জননী প্রভা।
দু-হাতেই সামলাতে সংসার আর সেবা।
তোমার ছবির দিকে চেয়ে কাটে দিবা।

আজ সেই সংসার বড় শূন্য লাগে মোর।
তোমার স্মৃতিতে প্রদীপ জ্বেলে আনি ভোর।

ছয় বছরে স্মৃতির আবেশে দিয়েছ সাথ।
২০২০ সালের ৭ই জানুয়ারির কালো রাত।

চলে গেলে বিধাতার কাছে সব মায়া কাটিয়ে।
মমতায় ভুলিয়ে চলে গেলে স্নেহবাক্য কয়ে।

তোমার জন্য  আজও প্রতি বছর এই দিনে,
কেমনে বর্নিব আমি স্বর্গকথা স্মৃতির বিহনে।

বালিচকের আকাশে, ঘননীল আভায়।
পশ্চিম মেদিনীপুরের বাতাস পরিখায়।
আজও তোমার নাম যেন ভেসে বেড়ায়।

তুমি নেই, তবু আছো সকলের মাঝে।
খুঁজি আশে পাশে আমি সকাল সাঁঝে।
তোমার সেবার আদর্শে সেই সুর বাজে।

যেখানেই থাকো, ভালো থেকো তুমি,
এই চাওয়া, এই প্রার্থনা করি আমি।
 
অমর হয়ে থাক তোমার সেবা করুণা।
এটাই তোমার জন্য আমার নিত্য কামনা।



বিদ্যুৎ দাস 
বালিচক: পশ্চিম মেদিনীপুর

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র