নারী

দেখ হিন্দু-পরিবার, স্নেহ ঘরে ঘরে।
কি কলহ অনিবার, কুণ্ঠিতা কমলা, 
কাছে নাহি যান ডরে বিবাহের পরে !!
বনিতার ইচ্ছা যাহা, কেবল উতলা।
মাতার অপ্রিয় তাহে, বিপদ-বিস্তর।

ডোবে গিন্নি-অশ্রু-জলে, মাতৃরোষানলে,-
হিত না বলেন পিতা, বিবাদে ভ্রাতায়!
গৃহী পেয়ে পরিতাপ, "নারী কিবা বলে।
রে মূঢ়! কাতর কেন থাকিতে উপায়?-

খেদ ছাড়, যত্ন করো 
ললনা-শিক্ষায়।


কোথা শিক্ষা ললনার, হৃদয় গ্রহণ তার!

কোথা দ্রুত ধেয়ে গিয়ে কেশ আকর্ষণ!

সুমধুর শব্দ সহ, কোথা পাঠ নীতিবহ!

কোথা চটচট চৰ্ম্ম-পাতৃকা পতন!

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র