টঠট

জোয়ারের টানে চক্রের বন্ধনে জীবনের পরিবর্তন,  
 বাস্তবে আবর্তনের বদ্ধতাই স্মৃতি রোমন্থন। 
আমি শুনেছি সমুদ্রের গর্জনের গভীরতা, 
আত্মার সাথে সাথে চুপি চুপি কয় কথা। 
সমুদ্র তটে, মনের সাথে উথালি ঢেউ বিকুলিতে আছড়ে পড়ে, 
নোনা জলের , স্বাদে  
গোপন রহস্য জাগে অন্তরে। 
এক দৃষ্টিতে  উথালি ঢেউয়ে অনুভব প্রকাশ পায়, 
সমুদ্র তটে, ঐ নীল গভীর চোখের মায়ায়, 
এক নিমেষে  দিল সব ভাসিয়ে ঢেউয়ের ভেলায়, 
কোথায় যেন দুলছি দোদুল দোলায়। 
দুদিনের তরে মায়ার বন্ধনে , মন পাগল পারা, 
তার নেই ঢেউয়ের শেষ সে যে আপন কাজে আপনি হারা। 
সমুদ্রের গভীরের অতলে মুক্তার খেলা রাশি রাশি,
আকাশ ভরা তারাদের  মায়া ভরা হাসি। 
তার ঢেউয়ের তরঙ্গে চাঁদের উল্লাসে উঁকির  ছায়ায় প্রতিবিম্ব আনে। 
যতবার যায় আসি, 
সমুদ্রের হাতছানি যেন বারবার আমায় আকর্ষণ করে, হৃদয়ে স্পন্দন  জাগে।। 

Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত