সর্বশক্তিমান


সর্বশক্তিমান
দেবপ্রসাদ

এ ভবে, কেউ রাজা নয়, কেউ নয় প্রজা।
তার আশ্রয়ে থাকি মোরা, সেই এক রাজা।
সে যেমন, চালায় মোদের, চলি তেমন করে।
সেই, দিনের বাতি জ্বালে, সেই আঁধার ভরে।
ভোরের শিশির সেই আনে, শীতল করে বায়ু।
সেই, জীবন মৃত্যু সাজায়, সেই গড়ে আয়ু।
অঙ্ক কষে সময় চালায়, গনিতে খুব পাকা।
টিক্ টিক্ ঠিক ঠিক, ঘোরে সময় চাকা।
সময় মেপে চক্র ঘোরায়, চলে চন্দ্র তারা।
তার ছোঁয়াতে ফুলেরা সব, এমন রঙিন পারা।
তার আদেশে সাগর নদী, উচ্ছলে পড়ে পাড়ে।
কল কল কল বইছে স্রোত, নদী কেমন করে।
মেঘের আনাগোনা দেখো, কেমন মন কাড়ে।
পথ হারিয়ে যাক না পাখি, ঠিক ফিরে নিড়ে।
তার আবেশ মূক পাখি, গাইছে দেখো গান।
সব শক্তির একই আধার, সে সর্বশক্তিমান।



Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত

অশ্বত্থামা