মায়ের ছায়া

মায়ের ছায়া
দেবপ্রসাদ জানা

মায়ের হাতে ক্ষুন্তি ছিল, ছিল রুটির বেলনা।
লক্ষ কোটি প্রাণও ছিল, তার হাতের খেলনা।
মায়ের বুকে আঁচল ছিল, আদর জড়ানো ছায়া।
আমরা ক'জন দুষ্টু প্রাণ, পেয়েছি তার মায়া।

মায়ের করা শাসন ছিল, ঘুম পাড়ানো গান।
আমরা ক'জন, উন্নত জীব, ধরেছি তায় প্রাণ।
মায়ের হাতের রান্না ছিল, অমৃত যার নাম।
মায়ের খিদে পেটেই ছিল, দেয়নি কেউ দাম।

পড়তে বসে মায়ের ভাষা, মিষ্টি মিষ্টি কত ছড়া।
নজরুল আর রবীন্দ্রনাথ, সব ছিল তার পড়া।
কত কত বায়না করে, পেয়েছি বকা ঝকা।
খানিক পরে এনেছে নিজে, খেয়েছি বসে একা।

আজকে মায়ের আঁচল নেই, পরেছে বিদেশ কুর্তি।
মায়ের ছোঁয়ার আদর নেই, করছে ছেলে ফুর্তি।
হারিয়ে গেছে মায়ের আঁচল, বট গাছের ছায়া।
মানবতার দিন গেছে সব, ঘুরছে নষ্ট কায়া।

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

সমসাময়িক