সন্তুষ্টি

সন্তুষ্টি
দেবপ্রসাদ জানা

'সন্তুষ্টি' নামে একটি শব্দ আছে দুনিয়ায়..
সত্যিই আমি  উপভোগ করি—  
বুদ্ধিমত্তা বিনোদন মিশেলের কারণে।  
এটি থেকে আমি শিখি, ভীষণই ভালো লাগে।
চিৎকার-চেঁচামেচি-হীন, 
নাচানাচি-কান্নাকাটি ছোঁড়াছুড়ি 
স্নিগ্ধ, সাধাসিধে ব্যক্তিত্ব।
ইঞ্জিন বিকল – 
সুদীর্ঘ অবিশ্রান্ত শ্বাসে জাগে ফাটা বয়লার, 
অবরুদ্ধ গতিবেগ। 
গলানো ইস্পাত, দৃঢ় অস্ত্র হানে বারবার। 
জ্বলন্ত অগ্নির তাপ, যন্ত্র জানোয়ার 
সুদুর্গম দেশে, সমতলে সমান্তরাল প্রেম, 
রেলের লাইন যেন-
সেতুপথ পার হয়ে, অভীষ্ট লক্ষ্যে ছুটে চলে, 
উত্তরে, আরো আরো উত্তরে
আহত সন্ধ্যাতারা অবশেষে মিটি মেটি হাসে 
দূরের আশা জ্বলে বালবে লাল-নীল-পীত; 
উজ্জ্বীবিত কামনার অগ্নিমোহ-অশান্ত ক্ষুধাতে; 
লক্ষ্যভ্রষ্ট ম্লান চাঁদ, 
কৃষ্ণপক্ষের রাতে জাগে নারী,
আর স্বপ্নের ইঙ্গিত।
আজকের পৃথিবীতে, ছুট -
পেছনে পেছনে ছুটছে তো ছুটছেই— 
দাঁড়িয়ে ভাবার সময় কই,
প্রজন্মের পর প্রজন্ম ছুটছে
ভাবার ফুরসৎ নেই। 
থামছে না কেউ, সন্তুষ্টি নেই, 
লোভ ফুরাচ্ছে না, সমস্যা অতোটা নেই, 
যতোটা সমস্যা এই ছুটের কারণেই, 
পরিবারকে হারিয়ে ফেলছে, ঘুম হারাচ্ছে, 
সুখ হারাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে প্রেম, বন্ধুত্ব, 
সমস্ত সম্পর্কই। 

Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত

অশ্বত্থামা