রাত

তুমি রাত নির্ভর নিদ্রায়
দুঃস্বপ্নে অশান্ত অশ্বের লাগাম টেনে 

আবেগের প্রফুল্লতায় আদি-অন্তের 
দুর্বোধ্য ইতিহাসে কুয়াশার চাদর বিছিয়ে 

হৃদয়ে জ্বালিয়ছ প্রেমের প্রদীপ। 

মেঘলা আকাশে নিরুপায় 
সূর্যের ন্যায় প্রেমালোক গুছিয়ে 

নিশিথে চাঁদের গা ছোঁয়া আলো মেখে 
হাজার নক্ষত্রকে সাক্ষী করেও 

দুর্বোধ্য উত্তরে বোবা কাব্যের কান্না


মাতৃগর্ভে লালিত এখনও আলোর ভ্রূণ 
তাই নীড় হারা পাখির স্বজন 


চাঁদের আলোর অপেক্ষায় নির্ঘুম সময়
মরুপথ জুড়ে নিশ্ছিদ্র প্রহরায়


আঁধারে আলো নিথর নিদ্রায় নিরুত্তর।

Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত