এই নারী কে
আমরা চেয়েছি
দেবপ্রসাদ জানা
আমরা চেয়েছি দ্রৌপদী
চেয়েছি অহল্যা মন্দোদরী
চেয়েছি সতী দময়ন্তী
যার মুক্তকেশে অবৈধ হাত পড়লে,
তার বুক চিরে ফেলার ক্ষমতা রাখে যেই নারী-
আমরা সেই নারী চাই।
একটা কটূক্তির বদলে হতে পারে কুরুক্ষেত্র।
একটা মহাভারত।
আমরা সেই নারী চেয়েছি ঘরে ঘরে।
অবলা নয় সবলা-
মহাশক্তি মহামায়া-কালী
ইন্দু কুন্দ বিনিন্দিত বিমল বরণ,
চরণারুণে চিত-শতদল
আমরা চেয়েছি
গীতোচিত কণ্ঠলব্ধ কিঙ্করী-
মহীয়সী মোহিনী চঞ্চলা পদ্মিনী সতী।
Comments
Post a Comment