উৎসব

উৎসব 
দেবপ্রসাদ

প্যাণ্ডেলে কাটছে ফিতে
মায়ের হচ্ছে বোধন।
হাসপাতালে কাটাকুটি  
হচ্ছে কার বোন?
খবর পেয়ে মা বোনেরা
যাও না ছুটে ঘরে।
নতুন শাড়ি এনে দিয়ো
ঢাকবো তার পরে।
উৎসব আজ ঘরে ঘরে
নতুন পোষাক মেলা।
দেখছে মানুষ টিভি ঘরে
কেমন চলছে খেলা।
চড়াং চড়াং বাজিয়ে ঢাক
এনেছি মহামায়া।
শত আলোর সাজানো ঘরে
কিসের কালো ছায়া?

Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত