প্রেম

প্রেম
দেবপ্রসাদ

সব বুঝি একদিনে শেষ হয়ে গেল।
প্রেম আবেগে আপ্লুত শত স্বপ্ন দেখা,
প্রেম প্রীতি রঙচঙে নিপাট চিন্তায়।
ফনি-তুণ্ড মুণ্ডে শঙ্কা মধুমক্ষিকায়।
আনন্দে কাটানো দিন হৃদয় উথাল।
আদর্শ বিশ্বাসে মাখা ভরা দুটি হাত।
নিদারুণ সে বিয়োগ ব্যথা পরিণাম।
অন্ধ চোখে পথ চলা তাহার চিন্তায়।
প্রেম মন বড় শক্তি বহ্নি আবাহন।
অবশ অচেত কায়া হাজার ভণিতা।  
হৃদয় উজাড় করা ভালো ভালো কথা।
অকারণ অশ্রু বৃষ্টি, ভঙ্গুর শরীর।
নিশ্চিন্তে নির্ভরতায় চারু কলেবর।
দৃশ্যমান দীনতায়, বাস নগ্নকায়।

Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত