সুন্দর

সুন্দর 
দেবপ্রসাদ জানা

কিভাবে ভাঙাব ঘুম সুন্দরের?
সবই কি সুন্দর থাকে চিরদিন 
মান-যশ, কৃতকাজ, রূপ-মোহ, 
অহঙ্কার আর জীবন?
সত্তার বিপরীত মুখী স্রোত 
অবরুদ্ধ অহংকার তৃষ্ণার্ত শিকড়ে
পথ প্রান্তের প্রহরী বট, ছায়াহীন, 
নগ্ন কাঠ হয়ে আছে।
ছাতার মতো পাতা গুলি
ঝরে যেতে যেতে মাটিতে বিলীন।
শান্ত উদাসীন নদী তার শান্ত ধ্বনি 
তোমার ভালোবাসার নীল খামে ভরা সাদা কাগজ। 
শূন্য করতলে নগ্ন হাহাকার। 
এই আদিগন্ত সবুজ মাঠ,  
ইচ্ছের দুরন্ত টগবগে ঘোড়া ছোটে-
মৃত্যুর ফেনা মুখে নিয়ে জীবনের বিষাদময় পথে।
চিরচেনা পাখি মেঘের ভিতর থেকে,
মেঘের ভিতরে উড়তে উড়তে আকাশেই মরে যায়। 
অন্তর্গত শূন্যতায় নিঃশব্দে হারায়।
তবু সুন্দর এই পৃথিবীর পথ তার ছায়াঘন উষ্ণতায়
আমরা সুন্দর।

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত