ভালো থাকো মনে রাখো
কেউ আছে অপেক্ষায়।
বৃথা সময় সব নষ্ট করো
বহু ধনের আশায়।
কথা বলো না যত 
ভালোবাসো তত
মনে হয় আসি
আরো ভালোবাসি।
অপেক্ষায় থেকে থেকে
চোখ হলো ক্লান্ত, 
পথভ্রষ্ট পথিক সেও
পথচলায় শ্রান্ত।
তবু একবার দেখা যদি পাই দিনে
ভালো লাগেনা আর তুমি বিনে।
ব্যস্ত আছো বুঝি
তবুও তোমায় খুঁজি
দেখছি এবার মন ভরে
বুকের ওপর মাথা রেখে
আদর বহু করছি আমি
তোমায় দেখে দেখে।
এই তুমি  সেই তুমি
যাকে ভাবি বরাবর।
সেই তুমি দিলে ধরা
বহু বহু  বছর পর।
তোমার এই মিষ্টি ছবি
অস্থির হচ্ছে তোমার কবি।

Comments