নাটক লিখলেন দীনবন্ধু মিত্র, মঞ্চে অভিনয় দেখে জুতো ছুড়ে মারলেন বিদ্যাসাগর নাটকে এমন বাস্তবতার ছবি তুলে ধরেছিলেন দীনবন্ধু মিত্র, যা রঙ্গালয়ে টেনে এনেছিল খোদ বিদ্যাসাগরকে। সেই নাটক দেখেই রাগে, ক্ষোভে জুতো ছুড়ে মারেন বিদ্যাসাগর। কিন্তু কেন? শুনে নেওয়া যাক সে গল্প। প্রথম নাটকেই সারা সমাজকে নাড়িয়ে দিয়েছিলেন তিনি। সেই নাটক দিয়েই পথচলা শুরু করেছিল বাংলার প্রথম পেশাদার থিয়েটার। এমনকি প্রায় একশো বছর পরেও সেই নাটকেরই দ্বারস্থ হয়েছিল ভারতীয় গণনাট্য সঙ্ঘ। অথচ সেই নাটক ‘নীলদর্পণ’ যিনি লিখেছিলেন, সেই দীনবন্ধু মিত্র যেন রয়ে গিয়েছেন বাঙালির বিস্মৃতির আড়ালেই। ডাকবিভাগের সরকারি চাকরির সুবাদে সারা বাংলাকে খুব কাছ থেকে দেখতে পেয়েছিলেন দীনবন্ধু। আর সেখান থেকেই তিনি তুলে নিয়েছিলেন নাটক লেখার রসদ। গ্রামেগঞ্জে ঘুরতে ঘুরতেই নীলকর সাহেবদের দৌরাত্ম্যের কথা জানতে পারেন দীনবন্ধু। তাঁর মনে হয়, গ্রামবাংলার সাধারণ খেটে-খাওয়া মানুষের স্বার্থেই এই সমস্যা বাইরের জগৎকে জানানো উচিত তাঁর। সে কথা ভেবেই তিনি কলম তুলে নিয়েছিলেন। লেখা হয়েছিল ‘নীলদর্পণ’। নীলকরদের অত্যাচারে কোথাও ধর্ষিতা হচ্ছে কৃষক মেয়ে, কোথাও জমি হারিয়ে অনাহারে ...
১৯৩৯ সাল। ‘তাসের দেশ’ পুনরাভিনয়ের প্রস্তুতি চলছে। রবীন্দ্রনাথ তখন ‘কোনার্ক’ বাড়িতে থাকেন। সারা দুপুর কয়েকটি গানে সুর দিয়ে, ভৃত্যকে পাঠালেন তাঁর এক ছাত্রের কাছে। ছাত্রটি তখন ছাত্রছাত্রীদের গান শেখাচ্ছিল ক্লাসে। ভৃত্যটিকে দিয়ে সে গুরুদেবকে বলে পাঠাল, “আমি ক্লাস শেষ করেই যাচ্ছি। একটু দেরি হবে।” গুরুদেবের কাছে ছাত্রটির যেতে প্রায় আধ ঘণ্টা দেরি হয়। গিয়ে সে দেখে, যে ঘরে বসে লিখতেন, সেখানেই লেখার টেবিলের উপরে গানের খাতা খুলে রেখে চুপ করে বসে আছেন রবীন্দ্রনাথ। মুখ গম্ভীর। কিছুই বলছেন না, তাকাচ্ছেনও না ছাত্রটির দিকে। কিছুক্ষণ পর গানের খাতাটি দিয়ে কবি তাঁকে পাশের মোড়াটিতে বসতে বললেন। বিরক্ত যে তিনি হয়েছেন সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু কারণ জিজ্ঞেস করতেও ছেলেটির সাহস হচ্ছে না। মোড়ায় বসে সে গুরুদেবের কাছ থেকে একটি কলম ও কয়েকটি কাগজ চেয়ে নিয়ে যখন নতুন গান ক’টি কপি করে নিচ্ছে, তখন কবি গম্ভীর কণ্ঠে অনুযোগ জানালেন, সারা দুপুর নতুন সুর দেওয়া গানগুলি মনে রাখার জন্য গেয়ে গেয়ে ক্লান্ত তিনি। ছেলেটিকে খবর দেওয়া সত্ত্বেও সে এল দেরি করে! ক্লাস থাকলেও কেন সে তা বন্ধ করে আসেনি— তাই গুরুদ...
Comments
Post a Comment