মহাভারতম্ বনপর্ব-৩৭

 বনপর্ব-৩৭


অর্ধচন্দ্র বাণ মেরে, মাথা কামাইল।

অপমানে জয়দ্রথ,কথা নাহি চলে।

পাঁচজন পাঁচঝুটি কেন বানাইল?

বিকট রূপের তরে, ভুলভাল বলে।


শিবের তপস্যা করে বর মাগে তারে।

পাণ্ডবের পরাজয় তার হাতে হবে।

চারভাই পরাজিত,হলে হতে পারে।

অর্জুনের পরাজয় কিছুতে না হবে।


একদিন একবার হারাবে তাহারে।

দেবের ক্ষমতা নেই অর্জুনে হারায়।

এই নিয়ে সুখী হও,যাও ফিরে ঘরে।

মনোদুখে জয়দ্রথ,শিবেরে ফেরায়।


শিব তবু বর দিয়ে, করিল আশিস।

বিকট রূপের কথা, মনে জাগে বিষ।



Comments