মহাভারতম্ বনপর্ব-৩৩

 বনপর্ব-৩৩


সেদিন দুর্বাসা এল কৌরবের দ্বারে

দশ সহস্র শিষ্যরা ছিল তার সনে।

দুর্যোধন দুর্বাসারে আপ্যয়ন করে।

খুশিতে দুর্বাসা,বর দিবে বলে মানে।


দুর্যোধন খুশি হয়ে কহে মহামুনি।

দ্রৌপদীর খাদ্য শেষে যান তার ঘরে।

দশ সহস্র শিষ্যের,খাদ্য পাবে মানি

এই শুধু চাই ঋষি, অন্তরে অন্তরে।


হাসিল বিধাতা মনে,নির্বোধ নির্দয়।

দ্রৌপদীর খাদ্য শেষে শূণ্য হয় হাঁড়ি।

দশ হাজার শিষ্যের হইল উদয়।

কৃষ্ণের ভগিনী সখী,সত্যি সতী নারী।


এক কণা সব্জি খণ্ড,হাঁড়ির ভিতর।

কৃষ্ণ খেয়ে ভরালেন, সবার উদর।

Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত