মহাভারতম্ বনপর্ব-৪৪

 বনপর্ব-৪৪


অধর কাঁপিছে ভয়ে কি কহিব মাকে?

চারপুত্র তার আর, নেই ধরাধামে।

অকালেই চলে গেছে, বীর বলো যাকে,

অবলা নরম তৃণ, মূর্ছা যাবে ভ্রমে।


পৃথিবীর থেকে ভারি সকলের মাতা।

বাতাসের চেয়ে দ্রুত, মানুষের মন।

আকাশের থেকে উঁচু,জন্মদাতা পিতা।

তৃণের সংখ্যার থেকে,চিন্তা আগমন।


এই জীবনে সুখী কে? যার নাই ঋণ।

আশ্চর্য এমন কি টা, এই পৃথিবীর।

মরণ আছে জেনেও, চায় চিরদিন-

বেঁচে রবে আজীবন, তাতেই অস্থির।


খুশি হয়ে যক্ষ কহে, ওহে যুধিষ্ঠির।

এই চারে বেছে নাও, এক মাত্র বীর।


Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত