মহাভারতম্ বনপর্ব-২৯

 বনপর্ব-২৯


এদিকে হস্তিনাপুরে,দুর্যোধন বলে

পাণ্ডবেরা এইক্ষণে আছে দ্বৈতবনে।

নরকযন্ত্রণা ভোগ করিছে সকলে।

এইক্ষনে যদি যাই পরিবার সনে?


আমোদ প্রমোদ করে কষ্ট দেবো সই।

কর্ণ ও শকুনি তাতে দিলেন সম্মতি।

দূতক্রীড়ায় হারিয়ে শান্তি হলো কই?

অরাজি ধৃতরাষ্ট্রের পেলো অনুমতি। 


কর্ণ কহে,ওহে বন্ধু রেখেছ স্মরণে।

দ্রৌপদীর হস্তিনায় যেই কষ্ট পায়।

তার থেকে বেশি কষ্ট পাবে দ্বৈতবনে।

দাসদাসি সহ চলো, অলঙ্কার গায়।


শত্রুর কঠিন কষ্টে,মন শান্তি পায়।

শকুনির পরামর্শে, চলিল সেথায়।


Comments