মহাভারতম্ বনপর্ব-৩৬

 বনপর্ব-৩৬


পাঁচভাই রথ নিয়ে, ছুটিল পিছনে

জয়দ্রথ যেই দিকে,গিয়েছেন ধেয়ে।

কিছুদূর গিয়ে দেখে, অন্ধকার বনে।

পাঞ্চাল দুহিতা সেথা,কত দুঃখ সয়ে।


পঙ্গপাল সম সৈন্য দল বেঁধে ধায়।

জয়দ্রথের সৈন্যরা,পড়ে ঘূর্ণিপাকে।

শ-শতাধিক সৈন্যের মৃত্যু হলো হায়।

বিপদে পড়িল রাজা নারীর বিপাকে।


মার খেয়ে জয়দ্রথ মরণের মুখী।

যুধিষ্ঠির কহে ভীমে ছেড়ে দাও ভাই।

গান্ধারী মায়ের মনে দুঃখ দেবে দেখি।

হাজার হোক বংশের একটা জামাই।


ওরে ভাই জয়দ্রথ, মিছে করো রণ।

বিপদে পড়িলে দেখো নারীর কারণ।


Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র