মহাভারতম্ বনপর্ব-৩১

 বনপর্ব-৩১


যুধিষ্ঠিরের অতুল্য, অত্র আপ্যয়নে।

সকলেই ছাড়া পেয়ে ঘরে মুখি হন।

অপমানে দুর্যোধন,কেঁদে ফেলে বনে।

এর প্রতিশোধ আমি,লইব কখন?


মাতুল শকুনি দিলো, ভুল পরামর্শ।

সহিতে হলো এমন ঘোর অপমান।

এর থেকে শ্রেয় ছিল,মরণের স্পর্শ।

শত্রুর ভীষণ ফাঁদে,চলে যেত প্রাণ।


পাঁচ ভাই মিলে মোর বাঁচাইল প্রাণ।

মূর্খ আমি কখনোই, সহি না আঘাত।

সহস্র সৈনিক এনে,করি অবসান।

পাণ্ডব বংশের নাম, করিব নস্যাৎ।


মাতুল শকুনি কহে,ওহে দুর্যোধন।

চিন্তা নাই পাণ্ডবেরা, ধুইবে চরণ।


Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত

অশ্বত্থামা