মহাভারতম্ বনপর্ব-৪০

 বনপর্ব-৪০


পাণ্ডবেরা সবে মিলে ধরিবে হরিণ।

ছুটতে ছুটতে সব, পরিশ্রান্ত হলে।

পিপাসায় বুক ফাটে,কণ্ঠস্বর ক্ষীণ।

পাচঁজন শ্বাস নিতে,বসে বৃক্ষতলে।


ত্বরা করি দীঘি ঘাটে চলিল নকুল।

পাশে ছিল জলাশয়, নামিল সত্বর।

দৈব্যবানী হলো সেথা,ছাপিয়া দুকুল।

তিনটি প্রশ্নের দাও,সঠিক উত্তর।


তারপরে যতখুশি জল খাও এসে।

না দিয়ে উত্তর হেথা যদি জল খাও।

মরণের কোলে যাবে,বুঝে নিও শেষে।

আদেশ অমান্য করে, মৃত্যু ফল পাও।


তৃষ্ণায় কাতর এবে, কন্ঠ জল চায়।

নকুলের মৃত্যুটাকে ,কে মানিবে হায়।



Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত