মহাভারতম্ বনপর্ব-৩৪

 বনপর্ব-৩৪


স্নান শেষে ঋষিদিগে পেট ভরে গেল।

কৃষ্ণের লীলার ধার,কে বুঝিতে পারে।

অত্যধিক পেট ভরা, মুনিরা দেখিল।

দুর্বাসা কহিল সেথা,কি কহিবে তারে।


লজ্জায় ঋষিরা কহে,কেমনে খাইব?

একটি অন্নও পেটে,ধরাবার নাই।

এমন কেমনে হলো, কি করে বুঝিব?

চলো মোরা হেথা হতে সকলে পালাই।


শ্রীকৃষ্ণের আগমন, বড়ই অদ্ভুত।

দ্রৌপদীর আহ্বানের,উপেক্ষা না করি।

পরম মিত্রের ডাকে, সদাই প্রস্তুত।

বিপদে স্মরণ করে, তারে রক্ষা করি।


পাণ্ডবদিগের প্রতি, কৃষ্ণের ভুমিকা।

বিদায় নিলেন তিনি নিজের দ্বারকা।


Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত