মহাভারতম্ বনপর্ব-৩০

 বনপর্ব-৩০


যেই স্থানে পাণ্ডবেরা বসবাস করে।

সরোবর তট সেথা, মনোরম ছিল।

কিছুতেই দুর্যোধন ঢুকিতে না পারে।

গন্ধর্বেরা সেই স্থানে,কেমনে পশিল।


ভীষণ ক্রোধের বসে,কহে দুর্যোধন।

দূর হয়ে যাও ত্বরা, সরোবর হতে।

দুই দলে ভারি যুদ্ধ, বাঁধিল তখন।

কৌরবেরা পালাইল,ভীষণ ভয়েতে।


গন্ধর্ব রাজার হাতে,বন্দী দুর্যোধন।

ধর্মরাজ যুধিষ্ঠির সেথায় আসেন।

কৌরবদের মুক্তির,করে আবেদন।

গন্ধর্বদের রাজার,নাম চিত্রসেন।


চিত্রসেন অর্জুনের গানের শিক্ষক।

স্বর্গের হতে ইন্দ্রই, গন্ধর্ব প্রেরক।


Comments

Popular posts from this blog

মহাঋষি শুক্রাচার্য্য

কলকাতার নামকরণ

নজরুল