আত্মাহুতি

 আত্মাহূতি

দেবপ্রসাদ জানা


আলোর খোঁজে সন্ন্যাসী,নীরব চকিতে,

তপোবনে কাপালিক,হয়ে ওঠে বন্য।

উল্কাপিণ্ড ঝরে পড়ে,ছায়ালোক হতে।

অশনিসঙ্কেত দেখে, তিমির অরণ্য।


ঈশান কোনে তমসা চিত্র, ক্ষণস্থায়ী।

ইন্দ্রিয় মুক্তির সুপ্ত,বাসনা ক্রমশ।

নিগুঢ় নিটোল শিষ্ট,পাখি পরিযায়ী।

শরীরের সাধনায়, পাবোই অবশ্য।


অগ্নি বলয়ের নিচে,প্রতীক্ষার পালা।

নাস্তিকতা জীবনের,শেষ ভাবনায়।

অগ্নিগর্ভের আহুতি,দেখে কালবেলা।

কালবৈশাখীর ঝড় তুলেছে ব্যাথায়।


আত্মাহূতি দিতে হবে,অশ্বমেধ শেষে।

মহাশূন্যে অট্টহাস্যে ভিখারির বেসে।


Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত