ঋণী

 ঋণী

দেবপ্রসাদ জানা


তোমার কিঞ্জল চোখে,গভীর সাগরে।

কলকল্লোল জোছনা রাতের ছায়ায়।

ভেসেছে জীবনতরী,দুখের মায়ায়।

সেই পাথরের মতো একটা বছরে।


ঝড় ঝাপটা পেরিয়ে গাছে ফুল ধরে।

ফোটে ফুল ভালোবাসে রাতের নেশায়।

ফুলের ঝরার শব্দে ঘুম ভেঙ্গে যায়।

ফুলের কেশর জাগে,নিশি জাগা ভরে।


করতলে চাঁদ ধরে, দিয়েছ জোছনা।

খুব কাছে চাঁদ দেখে,রাত পাখি বলে।

এ কেমন দিন এলো,লাজ লজ্জা হীনা।

সুন্দরের হাত ছুঁয়ে,কোথা যায় চলে?

ফুলেদের কোলাহলে,পিক গাহিবে না।

বসন্তের জোরাজুরি,চলে ভোর হলে।


Comments