সুখের মানচিত্র

 সুখের মানচিত্র 


সুখের মানচিত্রটা,আঁকি দিনভর।

নিজেই লড়াই করি,নিজের বিরুদ্ধে।

তবু প্রশ্ন থেকে যায়,প্রশ্নের ভেতর।

দুখের পাহাড় ভাঙি,সমতার যুদ্ধে।


সর্বদা যার ওপর, ভরসা রেখেছি।

মায়ার বাঁধন খানি,আকাশ পাতাল।

আমার সর্বস্ব আমি,অযথা দিয়েছি।

দাঁড়িয়ে থেকেছি আমি,সকাল বিকাল।


দেখা হয় যদি সেই,রাস্তাটার বাঁকে।

যে রাস্তায় দেখা হতো,বার প্রতিবার।

আগের মতন দিতে পারি না যে তাকে-

লালগোলাপের বুকে, হাতে তুলে তার।


সময় এখন উল্টো পথ ধরে হাঁটে।

তুষের আগুনে পোড়ে,দেহ পাটে পাটে।



Comments