শেষ ইতিপূর্বে

 শেষ ইতিপূর্বে।

দেবপ্রসাদ জানা


আকাশের নিচে গোটা এক গোল পৃথিবী।

কোথাও সবুজ গাছে ঘেরা বনভূমি,

কোথাও হলুদ বালুকারাশি,

কোথাও নীল জলের উচ্ছাস,

আর সাদা বরফের চাঁই।

এই নিয়ে আনন্দে ঘুরছে শিশুর মতো।

একফালি বাতাস চুমু দিয়ে আছে,তার গালে।


আশ্চর্য হয়ে যাই,

তাদের ভালোবাসার সংসার দেখে।

তুমি বুঝতে পারছো বসুন্ধরা ?


আমি আর তোমার মায়ায় গড়া,সুন্দরী মন।

হেঁটে যাচ্ছি সেই গোল পৃথিবীর বুকে।

সভ্যতার ইতিহাস লিখতে লিখতে।

নদীর মতো পথ পরিবর্তন করতে করতে,

পাথুরে পথ ভেঙে।

কখনো সরষে ফুলের ক্ষেতে,  

কখনো ঘন জঙ্গলে সবুজ ছাওয়া -

আকাশটাকে বিশাল নখের আঁচড়ে,

রক্তাক্ত করতে করতে,

সময়ের শেষ দিকে। হেঁটে যাচ্ছি।


শুধু আমি আর তোমার সোহাগী মন।

হলুদ বালুকারাশির ওপরে, 

নৃত্যরত বালিকাদের আনন্দগান থামিয়ে,

চোখের ইশারায় অগ্নিদগ্ধ করে, 

চলেছি উত্তরে বরফের মন গলাতে।


ইচ্ছেরা উঁকি দিচ্ছে মনের আকাশে

রোমাঞ্চিত হচ্ছিলে তুমি,

পরকীয়ার নীলাভ পথে।

মনের সাগরে ঢেউ উঠেছে,

অবৈধ সন্তান আশায়।

ইতিহাস হতে হবে তোমার সন্তানদের।

তাদের হাতে মরবে প্রকৃতি,গড়বে চেঙ্গিস খাঁ।

ঘাড়ে হাত রেখে এক কোপে কেটে ফেলবে গর্দান।

রেশমী কালো অন্ধকার গুহায় মমি করে দেবে।

অথবা ত্রিকোন অট্টালিকায়।


একফালি সোনালী রোদ্দুর নিয়ে আবার,

সবুজ মাঠে নামবে শ্রীচৈতন্য,রামকৃষ্ণ,গৌতমবুদ্ধ

আরো কতই না রোমাঞ্চকর ইতিহাস হবে,

তোমার সন্তানেরা। 

মনের আকাশে ডানা মেলে।


Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত