ঐক্য ভাবনা

 ঐক্য ভাবনা


রাতের কালিমা কাটে,দিনের আলোয়।

বৃক্ষগর্ভ ভেদ করে, জন্ম নেয় ফুল।

নব সূর্যালোকে হাসে,তরুন হৃদয়।

ধ্বনিময় মহাকাশে,নাই ধর্মকুল।


কুলষিত জাতধর্মে,এক ঐক‍্যতান।

দিকে দিকে জাগরণ,বর্ণ অনাসক্তি।

ঐক্য ভাবনায় বাজে,বৈরাগ্যের গান।

এক সুর,এক তালে, এক ধর্মে ভক্তি।


হীন নিরক্ষরতার ,হোক অবসান। 

অশিক্ষা অধর্ম আজি,স্তব্ধ স্থানচ্যুত।

মুখের ভাষায় ঘোরে,স্বচ্ছ উপাখ্যান।

অজ্ঞানতার আঁধার কাটে অবিরত।


জেগে উঠেছে আশার ঋদ্ধ অভিপ্রায়।

পৃথিবীর মাটিতে কি, সেটা দেখা যায়?


Comments

Popular posts from this blog

মহাঋষি শুক্রাচার্য্য

কলকাতার নামকরণ

নজরুল