নীল পালক

 নীল পালক

দেবপ্রসাদ জানা


নীলাভ পালকে লেখা,কলম সৈনিক।

ধনুকের ছিলা টেনে,কলমের তীর।

কলম হাতে লিখছে,সাহিত্য দৈনিক।

গল্প কবিতা প্রবন্ধ লেখে মসি বীর।


শনিবারের কলম, গল্প ম্যারাথন।

সাপ্তাহিকে সাহিত্যের নানান চমক।

সাহিত্যের লীগে খেলে,সর্ব সাধারণ।

ভুল হলে কড়া হবে,পাঁচ বিচারক।


স্মৃতি পুরস্কার আছে,শুভ্রনীল দের।

কচিকাচা এঁকে ফেলো মন চায় যেটা।

কাব্যগ্রন্থ থাকে যদি কোনো কবিদের।

তুলসী জানার স্মৃতি, পুরস্কার ওটা।


শশাঙ্ক শেখর নন্দী স্মৃতি পুরস্কারে।

তিনজন পাবে সেটা, এই পরিবারে।


Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত

অশ্বত্থামা