কালপুরুষ

 কালপুরুষ

দেবপ্রসাদ জানা


ইহজন্মের প্রতিটা,বিষাদ নির্মাণে।

অবকাশে হারিয়েছে,মধুর সম্পর্ক।

মানুষের মত যেন,হলুদাভ বর্ণে।

অত্যাবশ্যক ভাবেই,এসেছে বিতর্ক।


কাঁপিয়ে দিয়েছে এই,সুস্থ জগতকে।

ছায়াপথের বিকীর্ণ,নীহারিকা নামে।

এ কোন কালপুরুষ, হাতের ধনুকে।

আঁধার আকাশ ভাঙে,উচ্ছাসে উদ্দামে।


লড়াকু সৈনিক যেন, যুদ্ধের শুরুতে।

তৈরী হচ্ছে কটি বেঁধে,দক্ষ সৈনিকেরা।

নগর রক্ষার কাজে,তরবারি হাতে।

ক্ষুদ্র ক্ষুদ্র নক্ষত্রের,সাথে আলোকেরা।


অন্ধকারের ভেতরে,রয়েছে আলোক।

যুগে যুগে সাধনায়,দেখেছে ভূ-লোক।


Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত