যখন রোদ্দুর

 যখন রোদ্দুর 

দেবপ্রসাদ জানা


অন্ধকারে ডুবে যাচ্ছে,সাধের পৃথিবী।

আলো শুষে নিচ্ছে রোজ,সর্বগ্রাসী ক্ষুধা।

প্রকৃতির মৃত্যুযজ্ঞে, হয়ে যাক ছবি।

মহাশূণ্যে মহাকাশে ,ঝুলুক বসুধা।


মহাকাশে রজনীর,মালা দিয়ে গলে,

মহান পৃথিবী ঝুলে থাক অভিমানে।

ধূসর ধুলায় মিশে যাক না তাহলে। 

প্রভাতী বাতাস পাবে,মহাকাশ যানে।


অমৃতসুধায় মাখা,আলোকের বুক।

রাতের আঁধার কাটে,রোদ্দুর ছোঁয়ায়।

লাগুক না প্রাণে, আসুক না সুখ।

পৃথিবী আবার জাগে নতুন আশায়।


যদি রোদ্দুর ছড়ায়,অন্ধকার প্রাণে।

আলোর বাতাস লেগে,প্রেম আসে মনে।


Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

সমসাময়িক