জোছনার আলো

 জোছনার আলো


শিশু জোছনারা মাঠে,দিচ্ছে হাতছানি।

সবুজ ঘাসের বুকে,হাসে কলানিধি।

দীর্ঘ এক অন্ধকারে,বিধু অভিমানী।

নিরাভরণ নির্লজ্জ,বাচাল কৌমদী।


জোছনাকে ভালোবেসে,মোহগ্রস্ত রাত।

অমৃতগঙ্গার ঘাটে,ভেবেছিল ইন্দু।

কথা,হবে তার সাথে,দিয়ে হাতে হাত।

স্নিগ্ধ রজনীর পাশে,জোছনার সিন্ধু।


কালো মেঘ এসে বলে ওরে অভিমানী।

বাতাসের সাথে মোর নেই বনিবনা।

কাল আমি ঢেকে দেবো,রূপালী জোছনা।

বাতাসের তাড়নায় , সরে যাবো জানি।


আবার জোছনা ভরা,সবুজের মাঠ।

পৃথিবীর বুকে রবে, জোছনার হাট।


Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র