সূর্যের শোনিত

সূর্যের শোনিত

ক্রমমৃত্যু ইতিহাসে মুদ্রিত আমরা।
মরণ প্রোথিত আত্মায় অনাবাদি চাষ জমি
রক্তাল্পতাজনিত অসুখে ভোগে খণ্ডিত জ্যোতিষ্ক।
ক্ষয়ে যেতে যেতে একদিন 
শেষ হয়ে যাবে প্রাচীন পৃথিবী।
এই অগ্নিগর্ভ সূর্যের শরীর শুষে,
দুমড়ে মুচড়ে দেবে নতুন পৃথিবী,
তখন উত্তাপহীন পৃথিবী ঘুরবে উত্তাপের খোঁজে।
আগুন ধার চাইবে মহাশূন্যের দোরে দোরে।
আক্কেলহীন পৃথিবী ভিক্ষা পাত্র হাতে-
শুকিয়ে যাওয়া আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে থাকবে।
বুঝেছো তবু প্রতিবাদ নেই,
প্রতিবাদ নির্বোধেরই কৃত্য 
সূর্যের শোণিত ওই গাছ হয়তো -
সূর্যের শরীর নিঃসৃত রক্তকণা পাতারা বানায় খাদ্য প্রাণরস সঞ্চারিত করে কোষে কোষে।
আগুন চাই আগুন চাই পৃথিবীর ঘরে ঘরে
বাঁচার জন্য বাঁচিয়ে রাখার জন্য।

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র