বিচার চাইছে তিলোত্তমা

বিচার চাইছে তিলোত্তমা 
দেবপ্রসাদ জানা

বিচার চাইছে তিলোত্তমা 
জানি আর নিস্তার নেই
জানি তোমরা টুঁটি টিপে ধরবে এবার।
তোমরা যতই গলা টিপে ধরো-
আমার কলম বলবে বিচার চাই
দিকে দিকে তোলপাড় হোক,
সব কলমের মুখে ঝলসে উঠুক আগুন
পথে ঘাট ফুটপাত, নদী নালা 
সবকিছু সোচ্চার গদ্দার হুঁশিয়ার ।
কি ভীষণ লজ্জার 
দিকে দিকে হুংকার হোক বিচার চাই
জানি আর নেই নিস্তার নেই
তোমরা গলা টিপে ধরবে এবার
তবু কলম আমার বলবে -
বিচার চাই বিচার, দোষী তুমি হুঁশিয়ার ।
কলমের মুখে সান্ দিয়েছি, 
তলোয়ার নিয়েছি তুলে -
এ হাতিয়ার বড় বেয়াড়া গোচের-
বাধা মানে না কারোর
খান খান হবে অপরাধীর মাথা।
ছারখার হবে মানুষ কেনাবেচার দোকান
যার নজরে নজর রেখে মেরেছ কেটেছ 
গুঁড়িয়েছ এতদিন 
তাকে করছি হুঁশিয়ার।
সব কলমের জিহ্বা লম্বা নয়
পা-চাটা শয়তানেরা-খুব হুঁশিয়ার।
তোদেরও পালা পরের ক্ষেপে।

Comments