মঞ্চে তিলোত্তমা

মঞ্চে তিলোত্তমা 
দেবপ্রসাদ 

সাম্যমৈত্রী প্রতিষ্ঠিয়া তার লাগি যুঝি' অনিবার।
উদ্‌গীত এ' সাম্য-সামগীতি, নাম তার অঙ্গীকার।

প্রথমে বাজিল শঙ্খ সেদিন তিলোত্তমার মঞ্চে।
অন্যায়-শাসনে-ক্ষুব্ধ যারা সাধারণের বেঞ্চে।

জাগাইয়া ভীতি, ফুসিয়া শাসক, জাগায় মৃত্যুভয়।
আজ করিলাম অঙ্গীকার আমরা করবো জয়।

বক্ষে জোরে করেছি আঘাত, সেইদিন প্রাতে।
বাজাইয়া রণবাদ্য করিব-রণ, প্রাণ লয়ে হাতে।

জ্বেলেছি প্রদীপ, তার স্মরণে, আর নয় সখ্যতা।
রাজদ্রোহী সাধারণ জন, আর নয় ভদ্রতা।

কম্পিছে বক্ষ, লণ্ডভণ্ড কর্ম বন্ধ যতই করো আদর।
ধ্বংসিব প্রাসাদ, উদঘাটিব রাজ, হাঁটিব দিনভর।

কম্বুকণ্ঠে কহিছে রমণী হায় হায় কি প্রমাদ!
বিচার চাই তিলোত্তমার, করিছে আর্তনাদ।

যুদ্ধ যদি হবে তবে, আগে বোঝো অধিকার।
ছিন্ন করো আভিজাত্য বোঝো স্বার্থ আপনার!

শাসন-শৃঙ্খল ভাঙো খোলো লোহার জিঞ্জীর।
জাগাও দুর্বল ওহে সবল তুলে রাখো দেখি' শির।

যুবতী কিশোরী হাতে হাত রাখি করি অঙ্গীকার।
শেষ সেই বুঁদির শাসন' মানবো নাকো আর।

তিলোত্তমার স্মরণ মঞ্চে যত কলম সৈনিক।
হস্ত তুলে কহিছে, শাসকেরা ধিক্ শত ধিক্।

Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত