জীবন চক্র

     জীবনচক্র

দেবপ্রসাদ জানা

   ০২.৪.২০২১


যখন কষ্টের কাক ভাঙ্গা কার্নিসে-

এসে ডাক পাড়ে সকালে-

সকাল সকাল বেদনার পাহাড় 

যেন বুকের ওপর এসে বসে।

নিয়তিরা আঘাত করে,ঠিক সুখের 

আলো জ্বললে,মিষ্টি সময়ে। 

অসময়ে ঝরা পাতা,তাতেও আগুন লেগে

দাবানলে পুড়ে যায়, সুখী সবুজ গাছ-

আর রঙবেরঙের সুগন্ধি ফুল।

আমরা প্রতিরোধ করি,

চেষ্টা করি, দুঃখ গুলোকে বাইরের,

ছ্যাতলা ধরা ভাঙা প্রাচীরের ওধারে রাখতে।

না তা হয়নি কখনো- বড় জেদী এই দুঃসময়ের

কষ্টের কাক গুলো,কার্নিসে সে বসবেই।

জীবন মানে,কঠিন সংগ্রাম,সকলে জানি।

সুখদুখের বেহিসেবী লড়াই,আমরা তাও জানি।

আমরা সকলে খেলি তা নিয়ে প্রতিদিন।

তবুও দোষারোপ করি, ভগবানকে।


Comments