প্রেমের দেবী

 ।।প্রেমের দেবী।।

দেবপ্রসাদ জানা

  ০১.০৪.২০২১


ঘুমালে ফুল? ঘুমাও।

ঘুমের মধ্যে স্বপ্ন আসুক।

স্বপ্নরা সব জেগে থাকুক।

তোমার মধ্যে আগুন জ্বলুক।

সেই আগুনে আমি পুড়ে মরতে চাই।

ক্ষত বিক্ষত হোক আমার হৃদয়।

রক্তাক্ত হোক ভোরের সূর্য।

আমার প্রেম,তোমার হৃদয়ে জ্বালুক প্রদীপ।

ঘন্টার ধ্বনি হোক প্রেমের মন্দিরে।

সুগন্ধি ফুলের সাজে তুমি -

নানা অলঙ্কারে সু সজ্জিত দেবী-

আমার মন্ত্রে মগ্ধ হও তুমি।

সেই মন্দিরে দেবী হবে তুমি।

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত